অর্ডার ডিলিট করলে সাথে সাথে হারিয়ে যায় না: সেটা ট্র্যাশে চলে যায়। Website orders তালিকা থেকে Trashed Orders খুলে Restore দিয়ে ফেরত আনুন, অথবা চিরতরে মুছে ফেলুন।
কোথায় পাবেন
Admin › Online store › Website orders (অনলাইন স্টোর › ওয়েবসাইটের অর্ডার)। প্রতিটা অর্ডারের Action কলামে বিনের আইকন আছে, আর তালিকার উপরে Trashed Orders বোতাম। দোকানের মালিক সবসময় ডিলিট আর রিস্টোর করতে পারেন। স্টাফদের জন্য Users & logins-এ Delete & restore orders টিক লাগে (Admin রোলে এটা থাকে; Manager বা Store Manager-কে দেওয়া যায়)।
ধাপে ধাপে
একটা অর্ডার ডিলিট
- Admin › Online store › Website orders-এ অর্ডারটা খুঁজে নিন।
- Action কলামের বিনের আইকনে ক্লিক করুন।
- "Are you sure?" প্রশ্নে Yes, do it! চাপুন।
অনেকগুলো অর্ডার ডিলিট
- অর্ডারগুলো টিক দিন।
- Delete All চাপুন। আর কোনো প্রশ্ন আসে না, তাই আগে টিকগুলো ভালো করে দেখে নিন।
অর্ডার ফেরত আনা
- Website orders তালিকায় Trashed Orders চাপুন।
- "Trashed Order List"-এ অর্ডারটা খুঁজে নিন।
- Action কলামের রিস্টোর আইকনে (Restore) ক্লিক করুন। অর্ডারটা আগের স্ট্যাটাস নিয়েই নিজের তালিকায় ফিরে যাবে।
জেনে রাখুন
- ডিলিট করলে স্টক ফেরত আসে, আর রিস্টোর করলে আবার কমে।
- পেমেন্ট ফেরত আসে না। অর্ডারে যে পেমেন্ট তোলা ছিল, ডিলিটের সময় তা মুছে যায়, আর অর্ডার রিস্টোর করলেও ফেরত আসে না। দরকার হলে আবার তুলে দিন।
- চিরতরে মুছে ফেলা: Trashed Order List-এর বিনের আইকন অর্ডারটা সাথে সাথে, কোনো প্রশ্ন ছাড়াই, চিরতরে মুছে দেয়। এটা আর ফেরানো যায় না।
- প্রতিটা দোকান শুধু নিজের ট্র্যাশ দেখে।
সাধারণ সমস্যা
- অর্ডারে বিনের আইকন নেই। আপনার লগইনে Delete & restore orders টিক নেই। মালিককে বলুন।
- Delete All বোতাম নেই। এখন এটা দেখেন মালিক, আর সেই স্টাফরা যাদের Products & stock টিকও আছে।
- Trashed Orders খুললে লেখা আসে "You do not have access to: Delete & restore orders"। ট্র্যাশ খুলতে ওই টিক লাগে। মালিককে বলুন।
আরও পড়ুন
আরও সাহায্য লাগবে?
আমাদের ফেসবুক গ্রুপে জিজ্ঞেস করুন — টিম আর অন্য দোকান মালিকরা সেখানে উত্তর দেন।
গ্রুপে জিজ্ঞেস করুন →
