না, Stape লাগবে না। WordPress বা Shopify-তে সার্ভার সাইড ট্র্যাকিং করতে সাধারণত টাকার অ্যাপ বা Stape-এর মতো ট্র্যাকিং সার্ভার মাসে মাসে নিতে হয়। eCommerce Autopilot-এ আমাদের নিজের সার্ভারই ইভেন্টগুলো পাঠায়, বাড়তি কোনো খরচ নেই। আপনি শুধু আইডি আর কী বসাবেন।
কোথায় পাবেন
Admin › Online store › Tracking & codes (অনলাইন স্টোর › ট্র্যাকিং ও কোড)। এই গ্রুপটা শুধু দোকানের মালিক (Super Admin) দেখেন।
| পেজ | কী করে |
|---|---|
| Tracking overview | প্রতিটা চ্যানেল চালু নাকি সেট করা নেই, আর গত ৭ দিনে সার্ভার থেকে কত ইভেন্ট গেছে |
| Facebook Pixel & CAPI | ব্রাউজারে পিক্সেল + সার্ভার থেকে Conversions API, আর ফেসবুক ক্যাটালগের প্রোডাক্ট ফিড (সেট আপ) |
| TikTok Pixel & Events API | ব্রাউজারে পিক্সেল + সার্ভার থেকে Events API (সেট আপ) |
| Google Analytics & Tag Manager | GA4 (+ সার্ভার থেকে কেনা), ট্যাগ ম্যানেজার, সার্চ কনসোল (সেট আপ) |
| Google Ads conversions | গুগল অ্যাড থেকে আসা বিক্রি, enhanced conversions সহ (সেট আপ) |
| Other tracking codes | অন্য যেকোনো কোড, যেমন Hotjar বা Microsoft Clarity (কীভাবে) |
কীভাবে কাজ করে
- ডাটা লেয়ার সবসময় চালু। দোকানের প্রতিটা পেজ তার ধাপগুলো — প্রোডাক্ট দেখা, কার্টে যোগ, চেকআউট, কেনা —
dataLayer-এ দেয়। যে প্ল্যাটফর্ম চালু করবেন, সে একই ইভেন্ট পড়ে। - ব্রাউজার আর সার্ভার একসাথে। ফেসবুক, টিকটক আর গুগল অ্যানালিটিক্স ইভেন্টটা ক্রেতার ব্রাউজার আর আমাদের সার্ভার — দুদিক থেকেই পায়। দুটোতে একই ইভেন্ট আইডি বা অর্ডার নম্বর থাকে, তাই প্রতিটা বিক্রি একবারই গোনা হয়।
- কিছু হারায় না। অ্যাড ব্লকার ব্রাউজার আটকে দিলে বা ক্রেতা পেজ বন্ধ করলেও সার্ভারের কপি পৌঁছায়। না গেলে নিজে থেকেই আবার চেষ্টা করে।
- শুধু আসল বিক্রি। বাতিল, ফেক আর রিটার্ন অর্ডার কখনো যায় না। ক্যাশ অন ডেলিভারিতে চাইলে বিক্রি গুনবেন অর্ডার কনফার্ম বা ডেলিভারি হলে (ফেসবুক আর টিকটক)।
জেনে রাখুন
- প্রতিটা কী আর টোকেন আপনার দোকানের নিজের, এনক্রিপ্ট করে রাখা; স্টাফ কখনো দেখে না।
- অন্য কিছুর জন্য Google Tag Manager-ও ব্যবহার করতে পারবেন — দোকানের ইভেন্টগুলো তার ডাটা লেয়ারে আগে থেকেই আছে।
সম্পর্কিত
আরও সাহায্য লাগবে?
আমাদের ফেসবুক গ্রুপে জিজ্ঞেস করুন — টিম আর অন্য দোকান মালিকরা সেখানে উত্তর দেন।
গ্রুপে জিজ্ঞেস করুন →
