কাস্টমারের WhatsApp কল শুধু সেই সেলারের কাছে বাজে, যাঁর কাছে চ্যাটটা আছে। তাঁর খোলা অ্যাডমিনের যেকোনো পেজে বাজে, তিনি Available থাকুন বা না থাকুন। চ্যাটে কোনো সেলার না থাকলে অফিসে বাজে।
কোথায় পাবেন
কিছু সেট করতে হয় না। Admin › CRM › Inbox › Inbox settings (সিআরএম › ইনবক্স › ইনবক্স সেটিংস)-এ কোনো WhatsApp নম্বরে কল চালু থাকলে, যাঁদের Inbox — own chats বা Inbox — every chat টিক আছে, তাঁদের অ্যাডমিনের যেকোনো পেজের নিচে কলের কার্ড ভেসে ওঠে।
কীভাবে কাজ করে
- চ্যাটের সেলার। কাস্টমারের চ্যাট কোনো সেলারের কাছে থাকলে শুধু তাঁর স্ক্রিনেই বাজে। কাস্টমার তাঁর, তাই কলও তাঁর।
- Available হওয়া লাগে না। নতুন চ্যাটের জন্য Available না থাকলেও চলে। অ্যাডমিনের যেকোনো একটা পেজ খোলা থাকলেই হয়।
- নতুন কাস্টমার। চ্যাটে এখনো সেলার না থাকলে আগে নিয়মমতো, শেয়ার অনুযায়ী, চ্যাটটা কোনো সেলারকে দেওয়া হয়। তারপর তাঁর কাছেই বাজে।
- তবুও সেলার নেই। কাউকেই চ্যাট দেওয়া না গেলে (শেয়ার সেট নেই, সবাই বন্ধ) কল বাজে অফিসে: মালিক (Super Admin), Admin-রা, আর যাঁদের Inbox — every chat টিক আছে। যিনি আগে Answer (কল ধরুন) চাপেন, কল আর চ্যাট দুটোই তাঁর।
- Not now। Not now (এখন না) চাপলে আপনার কাছে বাজা থামে। যাঁদের কাছে বাজছিল সবাই চাপলে কাস্টমার শোনেন কলটা ফিরিয়ে দেওয়া হয়েছে।
- কেউ নেই। সেলারের কোনো অ্যাডমিন পেজ খোলা না থাকলে অন্য কোথাও বাজে না। চ্যাটে একটা "📞 Missed call" লাইন আসে, আর কাস্টমার উত্তরের অপেক্ষায় থাকেন।
উদাহরণ: Rangdhanu Fashion-এর এক কাস্টমারের গতকালের চ্যাট রুমানার কাছে। আজ তিনি Available না, কিন্তু Products পেজ খোলা। কাস্টমার কল দিলেন: শুধু রুমানার স্ক্রিনে বাজল, অন্য সেলারদের না।
জেনে রাখুন
- কল প্রায় ৫৫ সেকেন্ড পর্যন্ত বাজে (Meta একটা কল ৩০–৬০ সেকেন্ড বাজতে দেয়)।
- অন্য কেউ ধরে ফেলেছেন? অফিসের দুজন Answer চাপলে দ্বিতীয়জন দেখেন "This call was already taken or has ended."।
- অন্য সেলার কল পাক, চান? চ্যাটটা তাঁকে দিয়ে দিন। কল চ্যাটের সেলারের সাথেই যায়।
- ডেস্কটপ নোটিশ। সাইটের নোটিফিকেশনের অনুমতি দেওয়া থাকলে কাস্টমারের নামসহ একটা "WhatsApp call" নোটিশও আসে।
আরও পড়ুন
আরও সাহায্য লাগবে?
আমাদের ফেসবুক গ্রুপে জিজ্ঞেস করুন — টিম আর অন্য দোকান মালিকরা সেখানে উত্তর দেন।
গ্রুপে জিজ্ঞেস করুন →
