চালু করলে হোয়াটসঅ্যাপের মতো ফোনের উপরে নোটিফিকেশন আসে, ব্রাউজার বা অ্যাডমিন পেজ বন্ধ থাকলেও। প্রতিটি ফোন ও কম্পিউটারে আলাদা করে একবার চালু করতে হয়।
কী কী নোটিফিকেশন আসে
- নতুন মেসেজ — আপনার কাছে থাকা চ্যাটে কাস্টমার লিখলে (কাস্টমারের নাম আর মেসেজ; ছবি হলে 📷, ভয়েস হলে 🎤)।
- নতুন চ্যাট আপনাকে দেওয়া হলে — অন্য সেলারের কাছ থেকে সরে এলে বা অফিস হাতে দিলে।
- হোয়াটসঅ্যাপ কল আর মিসড কল।
নোটিফিকেশনে চাপ দিলে সরাসরি সেই চ্যাট খোলে। নোটিফিকেশন যায় শুধু যে সেলারের কাছে চ্যাটটা আছে তার কাছে।
অ্যান্ড্রয়েড ফোন (Chrome)
- ফোনের Chrome-এ সাইন ইন করে Admin › CRM › Inbox খুলুন।
- নিচে কালো বক্সে 🔔 এই ফোন / কম্পিউটারে নতুন মেসেজ ও কলের নোটিফিকেশন পান আসবে। চালু করুন চাপুন।
- ব্রাউজার জিজ্ঞেস করলে Allow চাপুন।
- টেস্ট পাঠান চাপুন। কয়েক সেকেন্ডে "✅ Notifications are on" নোটিফিকেশন এলে সব ঠিক আছে।
আইফোন (iOS 16.4 বা নতুন)
আইফোনে Safari-র সাধারণ ট্যাবে নোটিফিকেশন আসে না, তাই আগে অ্যাপের মতো হোম স্ক্রিনে বসাতে হয়।
- Safari-তে সাইন ইন করে অ্যাডমিন প্যানেল খুলুন।
- নিচের Share (⬆) চাপুন, তারপর Add to Home Screen › Add।
- হোম স্ক্রিনের নতুন আইকন থেকে প্যানেল খুলুন, আবার সাইন ইন করুন।
- চালু করুন › Allow চাপুন, তারপর টেস্ট পাঠান।
কম্পিউটার (Chrome / Edge)
প্যানেল খুলে নিচে বামদিকের চালু করুন চাপুন, তারপর Allow। ব্রাউজার খোলা থাকলেই চলবে, অ্যাডমিন ট্যাব বন্ধ থাকলেও নোটিফিকেশন আসবে।
সাধারণ সমস্যা
- বক্সটা দেখছি না। আগে পরে চেপে থাকলে ৩ দিন আর আসে না। এখনই চালু করতে ঠিকানার শেষে
?push=1লিখে খুলুন, যেমন/admin/crm/inbox?push=1। চ্যাট খোলা অবস্থায় বক্সটা আসে না — ইনবক্সের তালিকায় দেখুন। - "নোটিফিকেশন ব্লক করা আছে" লেখা। আগে কোনো সময় Block চাপা হয়েছিল। ঠিকানার পাশের তালা (🔒) চিহ্ন › Notifications › Allow করে পেজ রিলোড করুন। অ্যান্ড্রয়েডে: Chrome › ⋮ › Settings › Site settings › Notifications।
- টেস্ট আসে, কিন্তু মেসেজের নোটিফিকেশন আসে না। নোটিফিকেশন আসে শুধু আপনার নিজের চ্যাটের মেসেজে। নতুন চ্যাট পেতে Available থাকতে হবে — দেখুন সেলার কীভাবে Available হয়ে নতুন চ্যাট পাবেন?
- নোটিফিকেশন দেরিতে আসে বা আসে না। ফোনের ব্যাটারি সেভার / ডেটা সেভার Chrome-কে থামিয়ে রাখতে পারে। ফোনের Settings › Apps › Chrome › Battery-তে Unrestricted দিন, আর Chrome-এর নোটিফিকেশন চালু রাখুন।
- নতুন ফোনে কাজ করছি। প্রতিটি ফোন / ব্রাউজারে আলাদা করে একবার চালু করতে হয়।
- ইনবক্স প্রিমিয়াম প্যাকেজে থাকে, তাই নোটিফিকেশনও শুধু প্রিমিয়াম স্টোরে।
আরও পড়ুন
আরও সাহায্য লাগবে?
আমাদের ফেসবুক গ্রুপে জিজ্ঞেস করুন — টিম আর অন্য দোকান মালিকরা সেখানে উত্তর দেন।
গ্রুপে জিজ্ঞেস করুন →
