সেলারের অর্ডার কুরিয়ারে কীভাবে পাঠাব?

07 Nov 2026 2 মিনিটে পড়া Read in English

সেলার নতুন অর্ডার দিলে সেটা Pending হয়ে বসে থাকে, যতক্ষণ না কেউ Send to Courier চাপে। একটা অর্ডারে চাপতে পারেন, অথবা কয়েকটা অর্ডারে টিক দিয়ে Send selected to Courier চাপলে সবগুলো একসাথে বুক হয়ে যায়।

কোথায় পাবেন

Admin › ERP › Sales Department › Seller orders (ইআরপি › সেলস বিভাগ › সেলারের অর্ডার)। সেলার একই পেজটা দেখেন My Orders (আমার অর্ডার) নামে, শুধু নিজের পেজের অর্ডারসহ।

কে কে কুরিয়ারে পাঠাতে পারেন:

কে কোন অর্ডার
দোকানের মালিক (Super Admin) সব পেজের অর্ডার
ফিচার "Send orders to the courier" (Admin, Manager, Marketing Manager, Courier Manager আর Data Entry Man শুরু থেকেই পান) যে অর্ডারগুলো তিনি দেখতে পান
সেলার (ফিচার "Seller: own page only") কোনোটা না: তিনি Request courier send চাপেন, অফিস পাঠায়

সেলারদের অনুরোধগুলো ব্যাজসহ অপেক্ষা করে Admin › ERP › Sales Department › Courier send requests-এ। অর্ডার পাঠানো বা বাতিল হলে অনুরোধ নিজেই বন্ধ হয়, অথবা অফিস একটা নোট লিখে ফিরিয়ে দেয়, যা সেলার দেখতে পান।

ধাপে ধাপে

  1. Seller orders খুলুন।
  2. Pending — not sent চিপ চাপুন। শুধু যেসব অর্ডার এখনো কুরিয়ারে যায়নি সেগুলো দেখাবে।
  3. একটা অর্ডার পাঠাতে তার Courier কলামে Send to Courier চাপুন (অথবা অর্ডারটা খুলে উপরের একই বাটন)।
  4. অনেকগুলো পাঠাতে বক্সে টিক দিন। স্ক্রিনের উপরে একটা কালো বার আসবে, তাতে কয়টা বাছাই হলো লেখা থাকে ("3 selected"), স্ক্রল করলেও বারটা উপরে থাকে। Send selected to Courier চেপে কনফার্ম করুন।
  5. দোকানে একাধিক কুরিয়ার চালু থাকলে আগে বাটনের পাশের ছোট লিস্ট থেকে কুরিয়ার বেছে নিন।
  6. সবুজ মেসেজটা পড়ুন। কোনগুলো বুক হলো আর কোনটা কেন গেল না, সেখানে লেখা থাকে।

জেনে রাখুন

  • বুক করার সময় অর্ডারের দাম থেকে অ্যাডভান্স বাদ দিয়ে বাকিটা ক্যাশ অন ডেলিভারি হিসেবে যায়।
  • একবারে সর্বোচ্চ ৫০টা টিক দেওয়া অর্ডার বুক হয়।
  • বাতিল অর্ডার কখনো যায় না, আর যেটা আগেই কুরিয়ারে আছে সেটা বাদ পড়ে।
  • অর্ডার পাঠানোর পরেই শুধু প্রিন্ট করা যায়।
  • পরশু বা তার আগের যেসব অর্ডার এখনো যায়নি, উপরে হলুদ বারে তার সংখ্যা দেখায়। See them চাপলে খুলে যায়।
  • কাস্টমারকে ট্র্যাকিং মেসেজ পাঠানো চালু থাকলে মেসেজে এটাও লেখা থাকে কীভাবে জানানো হলো (SMS, চ্যাট বা WhatsApp)।

সাধারণ সমস্যা

  • "risky customer — send it on its own" লেখা আসছে। টিক দেওয়া অর্ডারের মধ্যে লাল চিহ্নের কাস্টমার ছিল। ওই অর্ডারটা খুলে আলাদা করে Send to Courier চাপুন, তারপর Advance taken? প্রশ্নের উত্তর দিন।
  • "Could not book: no courier is ready" আসছে। কোনো কুরিয়ারের কী সেভ করা নেই। দোকানের মালিক (Super Admin) Admin › ERP › Sales Department › Courier & parcels-এ (কুরিয়ার ও পার্সেল) Couriers & keys চেপে কী দেন।
  • "choose the courier" আসছে। একাধিক কুরিয়ার চালু আছে। বাটন চাপার আগে লিস্ট থেকে একটা বেছে নিন।

আরও পড়ুন

আরও সাহায্য লাগবে? আমাদের ফেসবুক গ্রুপে জিজ্ঞেস করুন — টিম আর অন্য দোকান মালিকরা সেখানে উত্তর দেন।
গ্রুপে জিজ্ঞেস করুন →