দোকানে একবার GA4 Measurement ID দিলেই দোকান নিজে Google Analytics 4-এ কেনাকাটার সাধারণ ইভেন্টগুলো পাঠায়: প্রোডাক্ট দেখা, তালিকা দেখা, কার্টে যোগ, চেকআউটের ধাপ আর কেনা। আপনাকে কোনো কোড বসাতে হয় না। এরপর GA4-এর ই-কমার্স রিপোর্টগুলো ভরতে থাকে।
কোথায় পাবেন
Admin › Online store › Tracking & codes › Google Analytics & Tag Manager (গুগল কোড), GA4 Measurement ID ঘর (GA4 মেজারমেন্ট আইডি)।
শুধু দোকানের Super Admin এটা সেভ করতে পারেন। এটা Website keys, domain & tracking (owner)-এর অংশ, টিক দিলেও স্টাফের জন্য খোলে না।
ধাপে ধাপে
- Google Analytics-এ Admin › Data streams খুলে আপনার ওয়েব স্ট্রিম বাছুন, Measurement ID কপি করুন (শুরু হয়
G-দিয়ে)। - প্যানেলে Google Analytics & Tag Manager খুলুন।
- GA4 Measurement ID ঘরে পেস্ট করুন, যেমন
G-ABC123XYZ। - ঘরের পাশের Save চাপুন। লেখা আসবে "GA4 Measurement ID saved"।
কীভাবে কাজ করে
| ইভেন্ট | কখন যায় |
|---|---|
| view_item | কোনো প্রোডাক্ট পেজ খুললে |
| view_item_list | কোনো ক্যাটাগরি, ব্র্যান্ড বা সব প্রোডাক্টের পেজ খুললে |
| select_item | সেই তালিকার কোনো প্রোডাক্টে ক্লিক করলে |
| add_to_cart / remove_from_cart | কার্টে প্রোডাক্ট যোগ করলে বা সরালে |
| view_cart | কার্ট খুললে |
| begin_checkout | চেকআউট পেজ খুললে |
| add_shipping_info | চেকআউটে ডেলিভারির অপশন বাছলে |
| add_payment_info | চেকআউটে পেমেন্টের উপায় বাছলে |
| purchase | অর্ডারের পর ধন্যবাদ পেজে, প্রতি অর্ডারে একবার |
প্রতিটা আইটেমে থাকে প্রোডাক্টের আইডি, নাম, দাম, পরিমাণ, ক্যাটাগরি, ব্র্যান্ড আর সাইজ / রং। কেনার ইভেন্টে থাকে ইনভয়েস নম্বর, মোট টাকা আর ডেলিভারি চার্জ।
জেনে রাখুন
- ঘর খালি রাখলেও চলে। GA4 Measurement ID খালি থাকলে Advanced-এ বসানো আপনার নিজের Google Analytics কোডের আইডিটা ব্যবহার হয়। কোনো গুগল আইডি না থাকলেও ইভেন্টগুলো ডাটা লেয়ারে যায়, তাই Google Tag Manager সেগুলো ব্যবহার করতে পারে।
- শুধু Tag Manager? GA4 আইডি বা Analytics কোড না থাকলে ইভেন্টগুলো Tag Manager-এর data layer-এ যায়, আপনার নিজের GA4 ট্যাগ সেখান থেকে নিতে পারে।
- ফেসবুকের সাথে মেলে। প্রোডাক্টের আইডি ফেসবুক পিক্সেলও একই পায়। কার্টে যোগের ইভেন্টে সেই একই event id থাকে যা আপনার Facebook Pixel আর Conversions API পেয়েছে; ফেসবুক পেয়ে থাকলে কেনার ইভেন্টেও।
- শুধু দোকানে। অ্যাডমিন প্যানেল থেকে কিছু পাঠানো হয় না।
- শুধু আপনার আইডি। প্রতিটা স্টোরের ইভেন্ট তার নিজের GA4 প্রপার্টিতে যায়।
সাধারণ সমস্যা
- "A GA4 Measurement ID looks like G-ABC123XYZ." অন্য কোনো নম্বর দিয়েছেন (যেমন শুধু সংখ্যার প্রপার্টি আইডি)।
G-দিয়ে শুরু হওয়া আইডিটা কপি করুন। - কেনাকাটা দুবার গোনা হচ্ছে। আপনার Tag Manager-ও যদি GA4 purchase ট্যাগ পাঠায়, সেটা বন্ধ করুন; দোকান নিজেই পাঠাচ্ছে।
- GA4-এ এখনো ইভেন্ট নেই। দোকানে একটা প্রোডাক্ট খুলে GA4-এর Realtime বা DebugView দেখুন; সাধারণ রিপোর্টে আসতে সময় লাগে।
আরও পড়ুন
আরও সাহায্য লাগবে?
আমাদের ফেসবুক গ্রুপে জিজ্ঞেস করুন — টিম আর অন্য দোকান মালিকরা সেখানে উত্তর দেন।
গ্রুপে জিজ্ঞেস করুন →
