প্রতিটা স্টাফের নিজের ড্যাশবোর্ড কয়েকটা কার্ড দিয়ে সাজানো। কে কোন কার্ড পাবে তা নির্ভর করে তার কাজ আর টিকের উপর: সেলার দেখে তার অর্ডার আর বোনাস, সেলাইয়ের কর্মী দেখে টার্গেটের তুলনায় আজ কত হলো, আর স্টাফ প্রোফাইল থাকলে সবাই দেখে নিজের হাজিরা আর বেতন স্লিপ। প্রতিটা কার্ডে ক্লিক করলে তার পেছনের পুরো পেজ খোলে।
কোথায় পাবেন
Admin › My workspace › <কাজের নাম> Dashboard (আমার কাজ), যেমন Seller Dashboard বা Sewing Dashboard। মালিকের এমন ড্যাশবোর্ড নেই; মালিকের হোম পেজ CEO ড্যাশবোর্ড।
কীভাবে কাজ করে
কার্ডগুলো কয়েকটা অংশে ভাগ করা। যে অংশ যার জন্য, শুধু সে-ই সেটা দেখে।
| অংশ | কার্ড | কে পায় |
|---|---|---|
| My sales · this month | আজকের অর্ডার, এই মাসের অর্ডার, পাঠানোর অপেক্ষায়, পথে আছে, ডেলিভারি, ফেরত (শেষ হওয়াগুলোর কত %) | নিজের Facebook পেজ আছে এমন সেলার |
| Sales that count this month (by delivery) | বেতনের লেভেলে যে বিক্রি গোনা হয়, কোন লেভেলে পৌঁছালেন আর পরেরটার জন্য কত বাকি, যা এখনো পথে | Sales level বেতনের সেলার |
| Seller bonus | এই সপ্তাহ আর এই মাসের অবস্থান, "আর মাত্র ৳X", এই মাসের টার্গেট আর কতটা হলো | সেলার, বোনাস প্রতিযোগিতা চালু হলে |
| My work | আজ কত হলো (টার্গেটসহ), আজ কত বাকি, এই মাসে কত হলো, এই মাসে কত ঘণ্টা কাজ | কাটিং, সেলাই, QC আর হেল্পার |
| Sellers' orders | পাঠানোর অপেক্ষায়, আজকের অর্ডার, Courier requests (যারা পাঠাতে পারেন তাদের জন্য), Steadfast-এ ঠিক করতে হবে | যে অফিস স্টাফ সব সেলারের অর্ডার পাঠায় ও প্রিন্ট করে |
| Courier | আজ বুক, পেন্ডিং, অনুমোদনের অপেক্ষায়, হোল্ডে | কুরিয়ার ডেস্ক |
| Website orders | আজ নতুন, Pending, Processing, Ready to Delivery | ওয়েবসাইট অর্ডার সামলায় এমন স্টাফ |
| Customers | অপেক্ষায় থাকা চ্যাট, লাইভ মেসেজ | চ্যাট বা ওয়েবসাইটের চ্যাট বক্সে উত্তর দেয় এমন স্টাফ |
| My attendance | আজ (ঢোকা-বের হওয়ার সময়), এই মাসে উপস্থিত, অনুপস্থিত, দেরি (মিনিট), My salary | যার লগইন স্টাফ প্রোফাইলের সাথে যুক্ত |
| To do | My tasks, Requests & messages, আজকের কাজের রিপোর্ট | সবাই (কাজের রিপোর্ট শুধু Daily work report টিক থাকলে) |
| Mistakes & fines | এই মাসের ভুল, মোট ভুল, আমি যাদের ট্যাগ দিয়েছি | যাদের কাজে ভুল ট্যাগ করা যায় |
| Your work guide | তার কাজের প্রতিটা গাইডের জন্য একটা কার্ড | সবাই |
কার্ডের উপরে মনে করিয়ে দেওয়া লাইন আসে যখন কিছু করার থাকে, যেমন সেলারের পেজের জন্য "Yesterday's numbers are not in yet", বা সেলাইয়ের কর্মীর জন্য "5 more to reach today's target." (আজকের টার্গেটে পৌঁছাতে আরও ৫টা)।
My cash আসে সবার আগে, মনে করিয়ে দেওয়া লাইনগুলোরও উপরে, যার হাতে কোনো অ্যাকাউন্ট আছে বা যাকে দেওয়া হয়েছে তার জন্য (যেমন অফিস বা ফ্যাক্টরির ক্যাশ): এখন কত আছে, আর আজ ও এই মাসে কত এসেছে, খরচ হয়েছে আর বুঝিয়ে দেওয়া হয়েছে। তার উপরে থাকে টাকার শর্টকাট: Money in, Money out, Money transfer, Cashbook আর Suppliers & bills।
জেনে রাখুন
- শুধু নিজের সংখ্যা। সেলারের কার্ডে গোনা হয় শুধু তাকে দেওয়া পেজগুলো। হাজিরা, বেতন, কাজ আর জরিমানা সবসময় সেই মানুষের নিজের।
- ব্যবসার টাকার হিসাব নেই। স্টাফের কার্ডে কখনো আপনার লাভ, অন্যের বেতন, বা তাকে দেওয়া হয়নি এমন কোনো অ্যাকাউন্টের ব্যালান্স দেখায় না। My cash-এ থাকে শুধু তার নিজের অ্যাকাউন্ট। My salary শুধু তার নিজের স্লিপ খোলে।
- কুরিয়ারের কার্ড রোলের সময়সীমা মানে। কুরিয়ার ডেস্ক তার রোল যতদিন আগের অনুমতি দেয়, ততদিনের পার্সেলই দেখে।
- ব্যবসার মোট হিসাব মালিকের কাছে থাকে। CEO ড্যাশবোর্ড শুধু Super Admin-এর (Dashboards (owner)), তাই বাকি সব স্টাফ, Admin-ও, এই পেজ থেকেই কাজ করেন।
- ফ্যাক্টরির স্টাফ আর সেলারদের টার্গেট ঠিক করে দিন, নইলে টার্গেটের কার্ড খালি থাকবে ("no target today", "No target set for this month yet.")।
