কাস্টমার অনেক কিছু জিজ্ঞেস করলে বা আগের উত্তর খেয়াল না করলে, তার নির্দিষ্ট মেসেজটা ধরে উত্তর দিন — যেমন হোয়াটসঅ্যাপে সোয়াইপ করে রিপ্লাই দেন।
কোথায় পাবেন
Admin › CRM › Inbox-এ চ্যাট খুলুন। প্রতিটি মেসেজের নিচে সময়ের পাশে ↩ Reply আছে। কাস্টমারের মেসেজ আর আপনার নিজের পাঠানো মেসেজ — দুটোতেই চাপা যায়।
ধাপে ধাপে
- যে মেসেজের উত্তর দেবেন, তার নিচের ↩ Reply চাপুন।
- লেখার বক্সের উপরে সবুজ দাগসহ সেই মেসেজটা দেখা যাবে।
- উত্তর লিখে পাঠান। বাতিল করতে সবুজ বারের × চাপুন (বা Esc)।
কাস্টমার কী দেখেন
- হোয়াটসঅ্যাপ: আসল রিপ্লাই — আপনার উত্তরের উপরে কাস্টমারের সেই মেসেজটা দেখা যায়, ঠিক যেমন ফোনে সোয়াইপ করে রিপ্লাই দিলে হয়।
- মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও ওয়েবসাইটের লাইভ চ্যাট: এগুলোতে ব্যবসার পক্ষ থেকে আসল রিপ্লাই পাঠানোর ব্যবস্থা নেই, তাই উত্তরের প্রথম লাইনে ছোট করে মেসেজটা যায়, যেমন: ↪ “XL সাইজ আছে?” তারপর আপনার উত্তর।
জেনে রাখুন
- কাস্টমার নিজে কোনো মেসেজে রিপ্লাই দিলে (হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে), ইনবক্সেও তার মেসেজের উপরে কোন মেসেজের উত্তর তা দেখায়। উদ্ধৃতিতে চাপ দিলে আসল মেসেজে চলে যায়।
- রিপ্লাই শুধু লেখার সাথে যায়; সাথে ছবি দিলে ছবিটা আলাদা মেসেজ হিসেবে যায়।
- কলের লাইন ("Missed call" ইত্যাদি) আর না-যাওয়া মেসেজে Reply থাকে না।
- পোস্টের কমেন্টে উত্তর আগের মতোই কমেন্টের নিচে যায়।
আরও পড়ুন
আরও সাহায্য লাগবে?
আমাদের ফেসবুক গ্রুপে জিজ্ঞেস করুন — টিম আর অন্য দোকান মালিকরা সেখানে উত্তর দেন।
গ্রুপে জিজ্ঞেস করুন →
