ফেরত আসা মাল কীভাবে লিখে রাখব?

09 Nov 2026 1 মিনিটে পড়া Read in English

Return Management › Returned goods খুলে Add a return চাপুন। অর্ডার নম্বর, পার্সেল আইডি বা কাস্টমারের ফোন লিখে Find the order চাপুন — অর্ডার, কাস্টমার, ফোন, দাম আর কুরিয়ার নিজে থেকে বসে যায়। প্রোডাক্ট আর তার তথ্য, অবস্থা আর কোথায় রাখা আছে দিন, তারপর Save।

কোথায় পাবেন

Admin › ERP › Return Management › Returned goods › Add a return। যাদের Returns টিক আছে তারা রিটার্ন যোগ করতে পারেন।

ধাপে ধাপে

  1. Add a return চাপুন।
  2. Order number, parcel ID or customer's phone ঘরে এর যেকোনো একটা লিখে Find the order চাপুন। আগে ERP-র অর্ডারে, তারপর ওয়েবসাইটের অর্ডারে খোঁজে। কিছু না পেলে তথ্য নিজে লিখুন।
  3. Product দেখে নিন (যেমন "সোফা কভার") আর আপনার তথ্য দিন — শুরুতে Size আর Colour, বা Return settings-এ যা বানিয়েছেন, যেমন Set (2+1), Fabric, Quality।
  4. Pieces (কয় পিস) আর Price (৳) দিন।
  5. Condition বাছুন: Good, Needs a fix বা Damaged; জানলে Why it came back (কেন ফেরত এল) লিখুন।
  6. কোথায় রাখা আছে (Kept at, যেমন "গোডাউন, তাক ৩"), কবে এসেছে (Came back on) আর Tags যেমন "premium, eid" দিন।
  7. দরকার হলে Photos (up to 6) আর Note দিন।
  8. Save চাপুন।

জেনে রাখুন

  • একই অর্ডার দুবার: অর্ডারটা আগে থেকেই রিটার্নে থাকলে "This order is already in the returns" দেখায়।
  • এন্ট্রি ঠিক করা: যিনি লিখেছেন তিনি ৩ দিন পর্যন্ত বদলাতে পারেন; মালিক, Admin আর Manager যেকোনো এন্ট্রি বদলাতে পারেন।
  • ছবি গোপনে রাখা হয়, শুধু অ্যাডমিন প্যানেলের ভেতরে দেখা যায়।

আরও পড়ুন

আরও সাহায্য লাগবে? আমাদের ফেসবুক গ্রুপে জিজ্ঞেস করুন — টিম আর অন্য দোকান মালিকরা সেখানে উত্তর দেন।
গ্রুপে জিজ্ঞেস করুন →