অটোপাইলট AI কখন চ্যাট মানুষের হাতে দেয়?

08 Nov 2026 1 মিনিটে পড়া Read in English

অটোপাইলট AI সব কিছুর উত্তর দিতে যায় না। যেখানে তার উত্তর দেওয়া ঠিক না, সেখানে কাস্টমারকে বলে টিমের একজন উত্তর দেবেন, আর চ্যাটটা আপনার লোকদের হাতে ছেড়ে দেয়।

কখন মানুষের হাতে দেয়

  • উত্তরটা সে জানে না, যেমন যে দাম বা স্টক আপনি শেখাননি।
  • কাস্টমার আগে দেওয়া কোনো অর্ডার নিয়ে জিজ্ঞেস করছেন, বা অর্ডার বদলাতে বা বাতিল করতে চান।
  • কাস্টমার অভিযোগ করছেন।
  • কাস্টমার শুধু ছবি, ভয়েস বা ফাইল পাঠিয়েছেন। AI এগুলো খোলে না।
  • কাস্টমার মানুষের সাথে কথা বলতে চান।

এরপর কী হয়

কোথায় কী দেখবেন
ওয়েবসাইটের লাইভ চ্যাট Live chat সেটিংসে বেছে নেওয়া মানুষের জন্য চ্যাটে needs you চিহ্ন পড়ে। টিমের কেউ উত্তর দিলে ওই চ্যাটে AI আর কথা বলে না।
Facebook, Instagram, WhatsApp ইনবক্স চ্যাটটা সেলারের অপেক্ষায় থাকে, সেলারদের উত্তরের ঘড়ি চলতে থাকে। কোনো মানুষ উত্তর না দেওয়া পর্যন্ত ওই চ্যাটে AI চুপ থাকে।
Try as a customer পরীক্ষায় দেখায় Here the AI would hand the chat to a person.

জেনে রাখুন

  • যত বেশি শেখাবেন, তত কম হাতবদল। একই প্রশ্নে AI বারবার হাতে দিলে Teach your AI-তে উত্তরটা শিখিয়ে দিন।
  • আপনার নিয়মও মানে। যেমন শেখান "কেউ পাইকারি দাম চাইলে সবসময় মানুষের হাতে দেবে" — সে তাই করবে।
  • শেষ কথা সবসময় মানুষের। টিমের কেউ উত্তর দিলেই ওই চ্যাটে AI আর তার ওপর কথা বলে না।

আরও পড়ুন

আরও সাহায্য লাগবে? আমাদের ফেসবুক গ্রুপে জিজ্ঞেস করুন — টিম আর অন্য দোকান মালিকরা সেখানে উত্তর দেন।
গ্রুপে জিজ্ঞেস করুন →