সেন্ড মানির অর্ডারে কাস্টমার যা লিখেছেন তা অর্ডারের নোটে থাকে: কোন ওয়ালেট, কোন নম্বর থেকে পাঠিয়েছেন, TrxID আর টাকার পরিমাণ। আপনার বিকাশ, নগদ, রকেট বা উপায় অ্যাপে ওই ট্রানজ্যাকশনটা খুঁজুন। মিললে পেমেন্টটা লিখে রাখুন, তারপর অর্ডার কনফার্ম করুন।
কোথায় পাবেন
Admin › Online store › Website orders › All orders (অনলাইন স্টোর › ওয়েবসাইটের অর্ডার › সব অর্ডার), অথবা Pending। সেন্ড মানির লাইনটা থাকে অর্ডারের নোটে:
- Payment Status কলাম: অর্ডারের স্ট্যাটাসে (cod) ক্লিক করলে Order Payments খোলে, উপরেই নোট দেখায়। এই উইন্ডো মালিকের জন্য (ফিচার Payments & profit (owner))।
- Order Edit (পেনসিল আইকন): লাইনটা Note ঘরে থাকে। Website orders টিক থাকা স্টাফরা এখানে দেখতে পান।
লাইনটা দেখতে এমন:
"Payment by send money — Nagad from 01XXXXXXXXX, TrxID 7KD93HF2QA, ৳1,450 (check before sending)"
ধাপে ধাপে
- অর্ডারটা খুলে সেন্ড মানির লাইনটা পড়ুন।
- কাস্টমার যে ওয়ালেট বেছেছেন, সেই নম্বরের অ্যাপ বা স্টেটমেন্ট খুলুন।
- TrxID দিয়ে খুঁজুন।
- তিনটা জিনিস মিলিয়ে নিন: TrxID আছে কি না, কাস্টমারের লেখা নম্বর থেকেই এসেছে কি না, আর লাইনে লেখা পুরো টাকাটা এসেছে কি না।
- সব মিললে অর্ডারের Payment Status-এ ক্লিক করে Order Payments খুলুন।
- Amount দেখে নিন, Paid on তারিখ দিন, আর Payment Note-এ লিখুন যেমন "Nagad TrxID 7KD93HF2QA"।
- Update চাপুন। Payment Status হয়ে যাবে paid (কম টাকা এলে partial)।
- এরপর স্বাভাবিকভাবে অর্ডার কনফার্ম করুন: স্ট্যাটাস Processing করুন।
জেনে রাখুন
- সেন্ড মানি দোকান নিজে paid করে না। দোকান আপনার ওয়ালেট দেখতে পায় না, তাই মিলিয়ে দেখা আপনার কাজ। এজন্যই লাইনের শেষে লেখা থাকে "(check before sending)"।
- লাইনে লেখা টাকা হলো অর্ডার দেওয়ার সময়ের মোট টাকা, ডেলিভারি চার্জসহ।
- Order Payments-এ Pay Via-তে Cash বা Card আছে। ওয়ালেট আর TrxID Payment Note-এ লিখে রাখুন, পরে খুঁজে পেতে সুবিধা হবে।
সাধারণ সমস্যা
- অ্যাপে TrxID পাওয়া যাচ্ছে না। আপনার দেওয়া অন্য ওয়ালেটগুলোও দেখুন, কাস্টমার হয়তো ভুল ওয়ালেট বেছেছেন। তবুও না পেলে কিছু পাঠানোর আগে কাস্টমারকে ফোন করুন।
- অর্ডারের চেয়ে কম টাকা এসেছে। যতটা এসেছে ততটাই লিখুন। স্ট্যাটাস partial দেখাবে, বাকিটা ডেলিভারির সময় নেওয়া যায়।
- এখনই মিলিয়ে দেখার সময় নেই। মিলিয়ে না দেখা পর্যন্ত অর্ডারটা On Hold-এ রাখুন।
আরও পড়ুন
আরও সাহায্য লাগবে?
আমাদের ফেসবুক গ্রুপে জিজ্ঞেস করুন — টিম আর অন্য দোকান মালিকরা সেখানে উত্তর দেন।
গ্রুপে জিজ্ঞেস করুন →
