অটোপাইলট AI কাজ করছে না

08 Nov 2026 2 মিনিটে পড়া Read in English

শুরু করুন স্ক্রিনের মেসেজ দিয়ে। অটোপাইলট AI সবসময় জানায় কেন কাজ করছে না: বন্ধ করা আছে, বিল বাকি, নাকি AI কিছুক্ষণের জন্য ব্যস্ত ছিল। বেশিরভাগ সময় নিচের কোনো একটা দেখলেই ঠিক হয়ে যায়।

কোথায় পাবেন

দোকানের মালিক AI-এর অবস্থা দেখেন Admin › Autopilot AI › AI Usage & bills-এর ওপরে। AI উত্তর দিতে না পারলে Live chat সেটিংস আর Inbox settings-এও হলুদ লেখায় জানায়।

কী দেখবেন, বেশি হয় এমনগুলো আগে

  1. "Autopilot AI is switched off in this store." মালিক বন্ধ করে রেখেছেন। মালিক AI Usage & bills-এ Turn Autopilot AI on চাপলেই চালু হবে।
  2. "Autopilot AI is paused: the AI bill for … is not paid yet." বিল দিন; সাথে সাথে AI আবার চলবে। দেখুন AI বিল না দিলে কী হয়?
  3. "The AI did not answer. Try again in a minute." AI কোম্পানি কিছুক্ষণের জন্য ব্যস্ত ছিল। এক মিনিট পরে আবার চেষ্টা করুন।
  4. "Autopilot AI is not set up yet." এটা আমাদের দিকের ব্যাপার। Give feedback দিয়ে eCommerce Autopilot টিমকে জানান।
  5. নিজের AI key ব্যবহার করছেন আর সেটা কাজ করছে না: key, তার ক্রেডিট বা মডেলে সমস্যা। দেখুন অটোপাইলট AI-এর জন্য কি নিজের AI key লাগে?

প্রতিটা অংশের জন্য যা দেখবেন

  • ওয়েবসাইটের লাইভ চ্যাট: Who answers-এ The AI assistant বেছে নেওয়া থাকতে হবে, আর ফ্রি ট্রায়ালের পরে প্যাকেজে "AI assistant in live chat" থাকতে হবে। দেখুন লাইভ চ্যাটের AI সহকারী উত্তর দিচ্ছে না।
  • ইনবক্স: ইনবক্সের জন্য Premium বা Custom প্যাকেজ লাগে। নিজে নিজে উত্তরের জন্য Automatic answers চালু থাকতে হবে; Only outside office hours দিলে শুধু অফিস সময়ের বাইরে উত্তর দেয়; ২৩ ঘণ্টা পার হলে, পোস্টের কমেন্টে, আর যে চ্যাট মানুষের হাতে দিয়েছে সেখানে কেউ উত্তর না দেওয়া পর্যন্ত উত্তর দেয় না।
  • AI উত্তর দিচ্ছে কিন্তু ভুল বলছে: Teach your AI-তে ঠিক উত্তরটা শেখান, আর What your AI knows থেকে পুরোনোটা মুছে দিন।
  • 1-Click AI Products: আগে ক্যাটাগরি বানান, আর দেখুন আপনার প্রোডাক্ট যোগ করার অনুমতি আছে কিনা।

কখন টিমকে জানাবেন

কোনো মেসেজে কারণ না বললে আর কয়েক মিনিট পরেও AI উত্তর না দিলে, Give feedback চেপে জানান কোন অংশ ব্যবহার করছিলেন আর কী দেখলেন। কখনো API key কাউকে দেবেন না।

আরও পড়ুন

আরও সাহায্য লাগবে? আমাদের ফেসবুক গ্রুপে জিজ্ঞেস করুন — টিম আর অন্য দোকান মালিকরা সেখানে উত্তর দেন।
গ্রুপে জিজ্ঞেস করুন →