দোকানের রং কীভাবে বদলাব?

01 Nov 2026 2 মিনিটে পড়া Read in English

Admin › Online store › Store design › Theme colours খুলুন, Website Colors-এ (primary, secondary আর accent) রং বাছুন, তারপর Save Changes চাপুন। একই পেজে আপনার অ্যাডমিন প্যানেলের রংও ঠিক করা যায়।

কোথায় পাবেন

Admin › Online store › Store design › Theme colours (অনলাইন স্টোর › স্টোর ডিজাইন)। পেজের নাম Color Settings। দোকানের মালিক খুলতে পারেন, আর Website design টিক থাকা স্টাফও পারেন (Admin রোলে থাকে)।

ধাপে ধাপে

  1. Theme colours খুলুন।
  2. Website Colors-এর নিচে Primary Color-এর পাশের রঙের বক্সে ক্লিক করে আপনার ব্র্যান্ডের প্রধান রং বাছুন।
  3. Secondary Color আর Accent Color-এও একইভাবে রং দিন। প্রতিটা বক্সের পাশে রঙের কোড দেখায় (যেমন #04415f)।
  4. চাইলে তিনটা Admin Panel Colors-ও বদলান। এগুলো শুধু আপনার অ্যাডমিন প্যানেল দেখতে কেমন হবে তা বদলায়।
  5. Save Changes চাপুন। লেখা আসবে "Colors updated successfully."
  6. নতুন রং দেখতে নতুন ট্যাবে দোকান খুলুন। পুরোনো রং দেখালে পেজটা রিফ্রেশ করুন।

উদাহরণ: "রংধনু ফ্যাশন"-এর লোগো গাঢ় সবুজ আর সোনালি। মালিক primary রং দিলেন সেই সবুজ, secondary আরেকটু গাঢ় সবুজ, আর accent হালকা ক্রিম, যাতে বোতাম আর হেডিং লোগোর সাথে মেলে।

জেনে রাখুন

  • Default থিম এই রং ব্যবহার করে। অন্য কোনো স্টোর থিম চালু থাকলে দোকানে সেই থিমের নিজের রং ব্যবহার হয়, তাই এখানের বদল দোকানে দেখা যায় না। নিজের রং চাইলে Store themes-এ Default থিম apply করুন।
  • কাস্টম ল্যান্ডিং পেজগুলোও আপনার ওয়েবসাইটের রং ব্যবহার করে।
  • সহজে পড়া যায় এমন রং বাছুন: হালকা accent-এর উপর গাঢ় লেখা, বা গাঢ় primary-র উপর সাদা লেখা।
  • সেভ করার সময় ছয়টা বক্সেই রং থাকতে হবে।

সাধারণ সমস্যা

  • সেভ করলাম, কিন্তু দোকান আগের মতোই। Default ছাড়া অন্য থিম চালু আছে। Store themes-এ On your shop now দেখে নিন।
  • "You do not have access to: Website design." দোকানের মালিককে বলুন Users & logins থেকে আপনাকে Website design টিক দিতে।

আরও পড়ুন

আরও সাহায্য লাগবে? আমাদের ফেসবুক গ্রুপে জিজ্ঞেস করুন — টিম আর অন্য দোকান মালিকরা সেখানে উত্তর দেন।
গ্রুপে জিজ্ঞেস করুন →