হোম পেজের প্রতিটা অংশে কয়টা প্রোডাক্ট দেখায়?

04 Nov 2026 2 মিনিটে পড়া Read in English

Default থিমের হোম পেজে Recommended for you-এ সর্বোচ্চ তিন সারি প্রোডাক্ট দেখায়, কোনো Show more বাটন নেই। Shop by category কম্পিউটারে এক সারি দেখায়। All products-এ ২০টা প্রোডাক্ট দেখায়, বাকিগুলোর জন্য Show more products বাটন।

কোথায় পাবেন

দোকানের হোম পেজ খুলুন। এই অংশগুলো চালু/বন্ধ করতে বা জায়গা বদলাতে যান Admin › Online store › Store design › Home page-এ। প্রোডাক্ট recommended করা হয় Admin › Online store › Products › All products-এ (Active (Recomm)), আর Shop by category-এর ক্যাটাগরি টিক দেওয়া হয় Store design › Home categories-এ (Top Category)।

কীভাবে কাজ করে

Recommended for you (আপনার জন্য বাছাই করা) সবসময় সর্বোচ্চ তিন সারি। তাতে কয়টা প্রোডাক্ট আসবে তা স্ক্রিনের ওপর নির্ভর করে:

স্ক্রিন এক সারিতে সর্বোচ্চ দেখায়
বড় কম্পিউটার ৫টা ১৫টা
ছোট কম্পিউটার ৪টা ১২টা
ট্যাবলেট ৩টা ৯টা
ফোন ২টা ৬টা

এর বেশি প্রোডাক্ট recommended করলে বাড়তিগুলো এই অংশে আসে না। এখানে Show more বাটন নেই।

Shop by category (ক্যাটাগরি অনুযায়ী কিনুন) সর্বোচ্চ ১৬টা ক্যাটাগরি দেখায়:

  • কম্পিউটারে শুধু এক সারি: স্ক্রিনে পাশাপাশি যতগুলো ধরে। বাকিগুলো শিরোনামের পাশের All categories (সব ক্যাটাগরি) লিংকে।
  • ফোন বা ট্যাবলেটে এক সারি, কাস্টমার পাশে সোয়াইপ করে দেখেন।

All products (সব প্রোডাক্ট) শুরু হয় আপনার নতুন ২০টা প্রোডাক্ট দিয়ে (বড় কম্পিউটার স্ক্রিনে পাঁচটা করে চার সারি)। Show more products (আরও পণ্য দেখুন) প্রতিবার পরের ২০টা আনে, যতক্ষণ না "That is everything" লেখা আসে।

উদাহরণ: "রংধনু ফ্যাশন" ২০টা প্রোডাক্ট recommended করল। বড় স্ক্রিনের ল্যাপটপে কাস্টমার তার ১৫টা দেখেন, তিনটা গোছানো সারিতে। ফোনে দেখেন ৬টা, দুটো করে তিন সারিতে। প্রোডাক্টের তালিকায় ২০টাতেই Recommended-এর নিচে yes থাকে।

জেনে রাখুন

  • শুধু সেরাগুলো recommended করুন। সর্বোচ্চ ১৫টা দেখায়, তাই যেগুলো কাস্টমারকে সবচেয়ে বেশি দেখাতে চান সেগুলোই বাছুন।
  • Store design › General settings-এর Recommend Product Show এখন আর এই অংশ বদলায় না। Best Offer Product Show আর New Arrival Product Show দিয়ে এখনো Offers আর New arrivals সারিতে কয়টা দেখাবে তা ঠিক হয় (সাধারণত ১২টা, ৪৮ পর্যন্ত)।
  • Top Category-তে শুধু সবচেয়ে দরকারি ক্যাটাগরিগুলো টিক দিন, আর প্রতিটায় পরিষ্কার ছবি দিন, কারণ কম্পিউটারে এক সারিই দেখায়।
  • এই অংশগুলো Default থিমের। রেডিমেড থিমগুলো নিজের মতো হোম পেজ দেখায়।

আরও পড়ুন

আরও সাহায্য লাগবে? আমাদের ফেসবুক গ্রুপে জিজ্ঞেস করুন — টিম আর অন্য দোকান মালিকরা সেখানে উত্তর দেন।
গ্রুপে জিজ্ঞেস করুন →