বিল্ডারের ডান প্যানেলে চার ধরনের ব্লক আছে। Shop · live data ব্লকগুলো (LIVE লেখা) আপনার নিজের প্রোডাক্ট, ক্যাটাগরি, ব্যানার আর রিভিউ দেখায়, সবসময় হালনাগাদ। বাকিগুলো ডিজাইনের ব্লক, নিজের লেখা আর ছবি দিয়ে সাজান।
Shop · live data
| ব্লক | কী দেখায় | সেটিং (⚙) |
|---|---|---|
| Banner slider | Store design › Sliders-এর ব্যানার, নিজে থেকে সরে | — |
| Product grid | সারি ধরে প্রোডাক্ট | শিরোনাম, কোনগুলো (নতুন, অফার, বেস্ট সেলিং, ফিচার্ড, রিকমেন্ডেড, ফ্রি শিপিং, একটা ক্যাটাগরি), ক্যাটাগরি, কয়টা, এক লাইনে কয়টা, লেআউট |
| Product slider | একই, পাশে সরে | উপরের মতো, লেআউট = Slide sideways |
| Offer products | ধূসর অংশে ছাড়ের প্রোডাক্ট | উপরের মতো |
| Categories | ছবিসহ ক্যাটাগরি | শিরোনাম, কয়টা, ধরন (গোল ছবি, চৌকো ছবি, ছোট পিল) |
| Product spotlight | একটা প্রোডাক্ট বড় করে, দাম আর বোতামসহ | প্রোডাক্ট (নাম বা আইডি দিয়ে খুঁজুন), বোতামের লেখা |
| Customer reviews | প্রোডাক্ট পেজের সর্বশেষ লেখা রিভিউ | শিরোনাম, কয়টা |
| Search bar | বড় সার্চ বক্স | বক্সের ভেতরের লেখা |
| Shop header | লোগো, সার্চ, কার্ট আর ক্যাটাগরির বার | — (দোকানের উপরের বার বন্ধ করলে ব্যবহার করুন) |
প্রোডাক্টগুলো দোকানের বাকি জায়গার মতো একই কার্ডে দেখায়: ছবি, ছাড়, উইশলিস্ট, দাম আর Order now। লুকানো প্রোডাক্ট কখনো দেখায় না।
সেকশন
Hero, Hero on a photo, Hero in brand colours, Notice bar, Trust badges, Two offer banners, Countdown offer, Counters, Icon boxes, Testimonials, Questions (FAQ), Call & WhatsApp, Social icons, Brand logos আর Footer।
সাধারণ আর লেআউট
Heading, Text, Image, Button, Icon (⚙ থেকে ৪০টার একটা বাছুন), Emoji, Tick list, Video, Google map, Embed code, Divider আর Space; Section, Grey section, ২ / ৩ / ৪ কলাম, Image + text আর Text + image।
জেনে রাখুন
- কাউন্টডাউন: বেছে ⚙-এ Ends দিন (যেমন 2026-12-31T23:59)। কাস্টমাররা সেকেন্ড ধরে কমতে দেখেন।
- Counters কাস্টমার স্ক্রল করে পৌঁছালে গুনে গুনে বাড়ে।
- রং আপনার দোকানের দুই রং মেনে চলে (Store design › Colours), তাই বোতাম আর হাইলাইট সবসময় ব্র্যান্ডের সঙ্গে মেলে।
