প্রোডাক্ট লুকাব নাকি মুছে ফেলব?

01 Nov 2026 2 মিনিটে পড়া Read in English

যে প্রোডাক্ট আবার বিক্রি করতে পারেন—যেমন সিজন শেষ হয়ে যাওয়া বা নতুন মালের অপেক্ষায় থাকা প্রোডাক্ট—সেটা লুকিয়ে (Hide) রাখুন। মুছে (Delete) ফেলুন শুধু তখন, যখন আর কখনো বিক্রি করবেন না, অথবা প্যাকেজের প্রোডাক্ট লিমিটে জায়গা খালি করা দরকার। মুছে ফেললে আর ফেরত আনা যায় না।

কোথায় পাবেন

Admin › Online store › Products › All products (অনলাইন স্টোর › প্রোডাক্ট)। এটা খুলতে Products & stock ফিচার লাগে। ডিলিট আইকন দেখায় শুধু যাদের প্রোডাক্ট মোছার অনুমতি আছে তাদের।

ধাপে ধাপে

লুকাতে (বা আবার দেখাতে):

  1. যান Admin › Online store › Products › All products-এ।
  2. যেসব প্রোডাক্ট লুকাতে চান, পাশের বক্সে টিক দিন।
  3. উপরে Hide চাপুন। Visibility কলামে এখন "Hide" দেখাবে।
  4. আবার দেখাতে চাইলে টিক দিয়ে Show চাপুন।

মুছে ফেলতে:

  1. All products-এ প্রোডাক্টটা খুঁজুন।
  2. সারির লাল ডিলিট আইকন চাপুন, তারপর নিশ্চিত করুন।

লুকানো আর মোছার পার্থক্য

লুকানো (Hide) মোছা (Delete)
দোকানের প্রোডাক্ট তালিকা, ক্যাটাগরি পেজ আর সার্চে দেখায় না না
কাস্টমারের জন্য প্রোডাক্টের নিজের পেজ "not found" আসে (বা Replaced by প্রোডাক্টে নিয়ে যায়) "not found" আসে
ছবি আর সাইজ-কালারের সারি থাকে মুছে যায়
প্যাকেজের প্রোডাক্ট লিমিটে গোনা হয় হ্যাঁ না
ফেরত আনা যায় হ্যাঁ, Show চাপলেই না

জেনে রাখুন

  • অ্যাড আর শেয়ার করা লিংক: লুকানো প্রোডাক্টের পেজে কাস্টমার "not found" দেখেন। তাঁদের কাজের জায়গায় পাঠাতে প্রোডাক্টের SEO (Google) অংশে Replaced by-এ আরেকটা প্রোডাক্টের ঠিকানা দিন; তখন পুরোনো লিংক ওই প্রোডাক্ট খোলে। লুকানো প্রোডাক্টের অ্যাড বন্ধ রাখুন।
  • অর্ডার: যে অর্ডারের সব প্রোডাক্ট মুছে ফেলা হয়েছে, সেটা আর Website orders-এর তালিকায় দেখায় না। ওই অর্ডারগুলো পরে দেখার দরকার হতে পারলে প্রোডাক্ট মুছবেন না, লুকিয়ে রাখুন।
  • সিজনের প্রোডাক্ট: সিজন শেষে লুকিয়ে রাখুন, পরের বছর Show চাপুন। ছবি, দাম, সারি—সব আগের মতোই থাকে।
  • থিমের স্যাম্পল প্রোডাক্ট প্রোডাক্ট লিমিটে গোনা হয় না। Store design › Store themes-এ Remove sample products দিয়ে সরিয়ে ফেলুন।
  • জায়গা দরকার? যেগুলো সত্যিই আর বিক্রি করবেন না, যেমন টেস্ট প্রোডাক্ট বা একই প্রোডাক্টের ডুপ্লিকেট, সেগুলো মুছুন।

সাধারণ সমস্যা

  • লুকানোর পরও প্রোডাক্ট খোলা যাচ্ছে। আপনি দোকানের টিমের লগইনে আছেন, তাই প্রিভিউ দেখতে পাচ্ছেন। কাস্টমার "not found" দেখেন।
  • ডিলিট আইকন নেই। আপনার লগইনে প্রোডাক্ট মোছার অনুমতি নেই। মালিককে বলুন।

আরও পড়ুন

আরও সাহায্য লাগবে? আমাদের ফেসবুক গ্রুপে জিজ্ঞেস করুন — টিম আর অন্য দোকান মালিকরা সেখানে উত্তর দেন।
গ্রুপে জিজ্ঞেস করুন →