All products-এ প্রোডাক্টের পাশের কপি আইকন চাপুন। প্রোডাক্টের সব তথ্য বসানো একটা ফর্ম খুলবে। যা আলাদা তা বদলান, মূল ছবিটা আবার বেছে দিন, তারপর Update চাপুন। একটা নতুন প্রোডাক্ট যোগ হবে; আগেরটা যেমন ছিল তেমনই থাকবে।
কোথায় পাবেন
Admin › Online store › Products › All products (অনলাইন স্টোর › প্রোডাক্ট)। Action কলামে এডিট আইকনের ঠিক পরেই কপি আইকন (দুটো পাতা একটার ওপর আরেকটা)।
এর জন্য Products & stock ফিচার লাগে। দোকানের মালিকের এটা সবসময় থাকে।
ধাপে ধাপে
- Admin › Online store › Products › All products-এ যান।
- প্রোডাক্টটা খুঁজে নিন। সার্চ ঘর ব্যবহার করুন, অথবা Select Category থেকে ক্যাটাগরি বেছে নিন।
- Action কলামের কপি আইকন চাপুন।
- একই নাম, ক্যাটাগরি, দাম, সাইজ, রঙ, বিবরণ আর ট্যাগসহ ফর্ম খুলবে। পেজের শিরোনামে তখনও "Product Update" লেখা থাকে; এটা স্বাভাবিক।
- Product Name বদলে দিন, যাতে কাস্টমার দুটো আলাদা করে চিনতে পারেন (যেমন "কটন পাঞ্জাবি - নেভি" থেকে "কটন পাঞ্জাবি - মেরুন")।
- দাম, সাইজ বা স্টক আলাদা হলে বদলে দিন।
- Product Image-এ মূল ছবিটা বেছে দিন। কপির নিজের একটা মূল ছবি লাগে।
- Update চাপুন। নতুন প্রোডাক্টটা All products-এ চলে আসবে।
জেনে রাখুন
- ছবি কপি হয় না। নতুন প্রোডাক্টের জন্য মূল ছবি আর দরকার হলে Multi Image-এ বাকি ছবিগুলো দিন।
- কপি ফর্মে যে ছোট ছবিগুলো দেখায় সেগুলো আগের প্রোডাক্টের। সেখানে × চাপবেন না, তাহলে আগের প্রোডাক্ট থেকে ছবিগুলো মুছে যাবে।
- আগের প্রোডাক্টে হাত পড়ে না। ফর্ম সেভ করলে নতুন প্রোডাক্ট তৈরি হয়; যেটা থেকে কপি করেছেন সেটা আগের মতোই থাকে।
- শপের লিংক নতুন নাম থেকে তৈরি হয়। আপনার শপে ওই লিংক আগে থেকে থাকলে শেষে একটা নম্বর যোগ হয় (যেমন "cotton-panjabi-1")।
- প্রতিটা কপি একটা নতুন প্রোডাক্ট, তাই প্যাকেজের প্রোডাক্ট সীমায় গোনা হয়। সীমায় পৌঁছে গেলে কপি আইকন চাপলে "Your … package allows N products. Choose a bigger package to add more." ধরনের মেসেজ আসে।
সাধারণ সমস্যা
- "The image field is required." লেখা আসছে। মূল ছবি বেছে দেননি। Product Image-এ একটা ছবি দিয়ে আবার Update চাপুন।
- কপি আইকন দেখা যাচ্ছে না। আপনার লগইনে প্রোডাক্ট এডিটের অনুমতি নেই। মালিককে বলুন Users & logins থেকে Products & stock দিয়ে দিতে।
আরও পড়ুন
আরও সাহায্য লাগবে?
আমাদের ফেসবুক গ্রুপে জিজ্ঞেস করুন — টিম আর অন্য দোকান মালিকরা সেখানে উত্তর দেন।
গ্রুপে জিজ্ঞেস করুন →
