ভালো লেখা বিক্রি বাড়ায়
কাস্টমার প্রায়ই পোস্টের প্রথম দুই লাইন দেখেই সিদ্ধান্ত নেন। পরিষ্কার লেখা মেসেজ করার আগেই প্রশ্নের উত্তর দেয়: কী পণ্য, কেন ভালো, দাম কত, কবে পৌঁছাবে, কীভাবে পেমেন্ট। এতে "দাম কত?" কমেন্ট কমে, ভুল ধারণা থেকে রিটার্নও কমে। ফিচারের পাশে সুবিধা লিখুন: "১০০% কটন — সারাদিন আরাম"।
eCommerce Autopilot-এ প্রতিটা প্রোডাক্টের নিজস্ব SEO টাইটেল ও বর্ণনার ঘর আছে, আর একই প্রোডাক্ট ওয়েবসাইট, ক্যাটালগ আর ইনবক্সের ছবি গ্যালারিতে কাজে লাগে।
